ইউরোপিয়ান সুপার লিগ প্রকল্প থেকে সরে এল বার্সেলোনা। ফলে প্রস্তাবিত এ লিগে একমাত্র দল হিসেবে টিকে থাকল রিয়াল মাদ্রিদ। গতকাল ক্লাবের ওয়েবসাইটে এক বিবৃতিতে সুপার লিগ থেকে সরে আসার কথা জানায় বার্সেলোনা। ২০২১ সালে রিয়াল, বার্সেলোনা, ম্যানসিটি, আর্সেনাল, ম্যানইউ, চেলসি, লিভারপুলসহ শীর্ষ ১২টি ক্লাব সুপার লিগে নাম লেখায়। যদিও সমর্থকদের তোপের মুখে আনুষ্ঠানিক ঘোষণার ৭২ ঘণ্টার মধ্যে নাম প্রত্যাহার করে নেয় ইংল্যান্ডের ছয়টি ক্লাব। পরে তাদের অনুসরণ করে বাকিরাও সরে আসতে থাকে। বিবিসি
সুপার লিগ থেকে সরে এল বার্সেলোনা
ইউরোপিয়ান সুপার লিগ প্রকল্প থেকে সরে এল বার্সেলোনা। ফলে প্রস্তাবিত এ লিগে একমাত্র দল হিসেবে টিকে থাকল রিয়াল মাদ্রিদ।










