বিশ্বকাপের রাউন্ড অব-৩২-এ ডিআর কঙ্গোর বিপক্ষে হ্যারি কেইনের জোড়া গোলে এগিয়ে ইংল্যান্ডন্ড। প্রথমার্ধের ৭ম পিছিয়ে পড়া থ্রি লায়ন্সদের হয়ে ৭৫তম মিনিটে গুরুত্বপূর্ণ প্রথম গোলটি করেন অধিনায়ক হ্যারি কেইন। ম্যাচের ৮৬তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করে থ্রি লায়নদের ২-১ ব্যবধানে এগিয়ে দিয়েছেন অধিনায়ক হ্যারি কেইন।

ম্যাচের শুরুতে ব্রায়ান সিপেঙ্গার গোলে পিছিয়ে পড়েছিল ইংল্যান্ড। তবে দ্বিতীয়ার্ধে শুরু থেকেই সমতা ফেরানোর জন্য আক্রমণের পর আক্রমণ চালায় ইংল্যান্ড। অবশেষে ৭৫ মিনিটে সমতাসূচক গোলের পর ৮৬ মিনিটে নিজের জোড়া গোল পূর্ণ করে দলকে জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে দেন কেইন। এ গোলে বিশ্বকাপে গোলসংখ্যায় পেলেকে ছাড়িয়ে গেছেন ইংল্যান্ড অধিনায়ক। কেইনের মোট গোল এখন ১৩টি। এবারের আসরে পাঁচটি।

১৯৬৬ সালের পর বিশ্বকাপে প্রথমে গোল হজম করে পিছিয়ে পড়ার পর এবারই প্রথম কোনো ম্যাচ জিতে মাঠ ছাড়ল ইংল্যান্ড। আর সেই ঐতিহাসিক প্রত্যাবর্তনের নায়ক অধিনায়ক হ্যারি কেইন। অন্যদিকে অসাধারণ লড়াই করেও শেষ পর্যন্ত বিদায় নিতে হলো ডিআর কঙ্গোকে।

যদিও ৭৫ মিনিট পর্যন্ত মনে হচ্ছিল, ইংল্যান্ড বুঝি এবার বিদায় নেবে! কিন্তু ডিআর কঙ্গো শেষ পর্যন্ত পারলো না। হ্যারি কেইনের জোড়া গোলে আফ্রিকান দেশটিকে ২-১ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলোয় উঠে গেলো থ্রি লায়ন্সরা।

দ্বিতীয়ার্ধে শুরু থেকেই সমতা ফেরানোর জন্য আক্রমণের পর আক্রমণ চালায় ইংল্যান্ড। অবশেষে ৭৫তম মিনিটে সেই কাঙ্ক্ষিত গোলের দেখা পায় টমাস টুখেলের দল। বাম দিক থেকে অ্যান্থনি গর্ডনের উঁচু করে বাড়ানো ক্রসে নিখুঁত হেডে বল জালে জড়িয়ে দেন কেইন। ডিআর কঙ্গোর গোলরক্ষক লিওনেল এমপাসি-এনজাউ বলটি স্পর্শ করলেও সেটি ঠেকাতে ব্যর্থ হন।

গোলটি করে ইংল্যান্ডকে ১-১ সমতায় ফেরান অধিনায়ক কেইন। এই গোলের পর নতুন উদ্যমে জয়সূচক গোলের খোঁজে মরিয়া হয়ে ওঠে থ্রি লায়ন্সরা।

সমতায় ফেরার পরপরই কৌশলগত পরিবর্তন আনে ডিআর কঙ্গো। ৭৬তম মিনিটে দুটি বদলি করেন কোচ। মাঠ ছাড়েন নোয়া মুকাউ ও প্রথমার্ধে গোল করা বেনি সিপেঙ্গা। তাদের জায়গায় নামানো হয় থিও বংগোন্ডা ও এদো কায়েম্বেকে, যাতে মাঝমাঠ ও আক্রমণে নতুন গতি আনা যায়। তাতেও লাভ হয়নি। বরং ম্যাচের ৮৬ মিনিটে বক্সের সামান্য বাইরে গর্ডনের কাছ থেকে বল পেয়ে ভেতরে ঢুকেছেন, এরপর ডান পায়ের জোরাল শটে পাঠিয়ে দিয়েছেন জালে। ১৫ মিনিট আগেও ১–০ ব্যবধানে পিছিয়ে থাকা ইংল্যান্ড ২–১ ব্যবধানে এগিয়ে। ১১ মিনিটের মধ্যে দুটি গোলই করেছেন কেইন।

কেইনের এ জোড়া গোলই শেষ পর্যন্ত ইংল্যান্ডকে এনে দেয় মূল্যবান জয়। একই সঙ্গে বিশ্বকাপে মোট ১৩ গোল করে ব্রাজিল কিংবদন্তি পেলের বিশ্বকাপ গোলসংখ্যাকেও ছাড়িয়ে গেছেন ইংল্যান্ড অধিনায়ক। এবারের আসরে তার গোল মোট ৫টি।