ইংলিশ প্রিমিয়ার লিগে আজ রোববার রাতে নগর প্রতিদ্বন্দ্বী চেলসিকে ১-০ গোলে হারিয়েছে আর্সেনাল। এই জয়ের পর শীর্ষ দল লিভারপুলের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমালেও এখনো বেশ দূরে গানাররা। ২৯ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে লিভাপুল, সমান ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে দুইয়ে আর্সেনাল। এরপরে নটিংহ্যাম ফরেস্ট (৫৪), চেলসি (৪৯) ও বর্তমান চ্যাম্পিয়ন ম্যানসিটি (৪৮)।

আজ লন্ডন ডার্বিতে একমাত্র গোলটি করেন আর্সেনালের মিকেল মেরিনো। ম্যাচের ২০ মিনিটে গোলটি করেন তিনি। দুই দলই তাদের সেরা স্ট্রাইকারকে রেখে ম্যাচ খেলতে নামে। আর্সেনাল পায়নি কাই হাভার্টজকে, আর চেলসি পায়নি নিকোলাস জ্যাকসনকে। এছাড়া ব্লুজদের তারকা কোল পালমারও খেলেননি।

ম্যাচে মেরিনো ছাড়াও আর্সেনালের লিয়ান্দ্রো ট্রোসার্ড, গ্যাব্রিয়েল মার্টিনেল্লি ও ডিক্লান রাইস গোলের সম্ভাবনা জাগিয়েছিলেন।