আফগানিস্তানের বিপক্ষে সিরিজ শেষ করেই তিন ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ। সিরিজকে সামনে রেখে চূড়ান্ত দিনক্ষণ ও ভেন্যু প্রকাশ করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)।
আইসিসির ওয়ানডে সুপার লিগের অংশ হিসেবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। ১৮ মার্চ সেঞ্চুরিয়নে হবে প্রথম ওয়ানডে। ২০ মার্চ দ্বিতীয় ওয়ানডে হবে ওয়ান্ডারার্সে। ২৪ মার্চ অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে।
টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে সাদা পোশাকে দুইটি ম্যাচ খেলতে ৩১ মার্চ মাঠে নামবে বাংলাদেশ। প্রথম টেস্টটি শুরু হবে ডারবানে। পোর্ট এলিজাবেথের সেন্ট জর্জেন্টস পার্কে দ্বিতীয় টেস্ট শুরু হবে ৮ এপ্রিল থেকে।
এর আগে ফেব্রুয়ারি ও মার্চে বাংলাদেশ ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে।










