অ্যান্টিগা টেস্টে ওয়েস্ট ইন্ডিজের ৪৫০ রানের জবাবে ফলো অনের শঙ্কায় পড়েছিল বাংলাদেশ। জাকের আলী ও তাইজুল ইসলামের দৃঢ়তায় লজ্জা এড়াতে সমর্থ হয় সফরকারীরা। রোববার ৯ উইকেটে ২৬৯ রান দিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। তাসকিন আহমেদ ১১ ও শরিফুল ইসলাম ৯ রানে অপরাজিত ছিলেন। সবাইকে চমকে দিয়েই আজ সোমবার চতুর্থ দিন ইনিংস ঘোষণা করেছে বাংলাদেশ। এরপর দ্রুতই স্বাগতিকদের এক উইকেট তুলে নিয়েছেন তাসকিন আহমেদ। এ প্রতিবেদন লেখার সময় ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ছিল ১ উইকেটে ৩০ রান। লিড দাঁড়ায় ২১১।