সেঞ্চুরিয়নে আজ বৃষ্টির কারণে টি২০ রূপ নিল
১১ ওভারের ম্যাচে। কার্টেল ওভারের এই ম্যাচেই রীতিমতো থ্রিলার লিখল দুই দক্ষিণ
আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। যদিও শেষ হাসি হেসেছে ক্যারিবিয়ানরা।
৬৬ বলে ১৩২ রান তোলার কঠিন চ্যালেঞ্জে উতরে
যায় ক্যারিবীয়রা। ১৮ বলে ৪৩ রান করে ওয়েস্ট ইন্ডিজের জয়ের নায়ক অধিনায়ক রভম্যান
পাওয়েল। এছাড়া জনসন চার্লস ১৪ বলে ২৮, ব্র্যান্ডন কিং ৮ বলে ২৩ ও নিকোলাস পুরান ৭ বলে ১৬ রান করেন। সিসান্দা মাগালা ২১
রানে তিনটি উইকেট নেন।
শেষ ৩০ বল থেকে ৪৮
রানের প্রয়োজন ছিল। যদিও এনরিখ নরকিয়া দুর্দান্ত এক ওভার করলেও পরের ২৪ বল থেকে
প্রয়োজন পড়ে ৪৬ রান। এরপর বিওন ফরতুইনের এক ওভার থেকে পাওয়েল ২৩ রান তুলে নিলে
ম্যাচটা হেলে পড়ে ওয়েস্ট ইন্ডিজের দিকে। এরপরও নাটকীয়তা ছিল। যদিও অদম্য পাওয়েলের
ব্যাটে শেষ পর্যন্ত জিতেছে ওয়েস্ট ইন্ডিজই।
মাগালার এক ওভারে দুই
উইকেটের পতন হলে জমে ওঠে ম্যাচ। তখন পাওয়েল স্ট্রাইক পেলে ওয়েস্ট ইন্ডিজের জন্য
সমীকরণ সহজ হয়ে যায়। তিন বল হাতে রেখেই তিনি দলকে জেতান।
এর আগে ব্যাটিং করে ৮ উইকেটে ১৩১ রান তোলে
স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। ডেভিড মিলার ২২ বলে ৪৮, রিজা হেনড্রিকস ১২ বলে ২১ ও
সিসান্দা মাগালা ৫ বলে ১৮ রান করেন। শেলডন কটরেল ও ওডেন স্মিথ দুটি করে উইকেট নেন।
আগামীকাল একই মাঠে সিরিজের দ্বিতীয় ম্যাচ শুরু হবে
বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়। মঙ্গলবার জোহানেসবার্গে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ।










