ইংলিশ ফুটবল ক্লাব ওয়েস্ট হ্যামের একাডেমি দলের গোলকিপার অস্কার ফেয়ার্স ক্যান্সারের কাছে হার মেনে মৃত্যুবরণ করেছেন। তার ৭ সেন্টিমিটার আকৃতির বিরল ইপেনডিমোমা ব্রেন টিউমার শনাক্ত হয়েছিল। তার মোট সাতটি অস্ত্রোপচার হয়েছিল, যার মধ্যে ছিল কেমোথেরাপি ও রেডিওথেরাপি। যদিও তাকে শেষ পর্যন্ত বাঁচানো যায়নি। তার প্রতি শ্রদ্ধা জানিয়ে এ সপ্তাহে একাডেমি দলের সব ম্যাচ স্থগিত করা হয়েছে। তার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ওয়েস্ট হ্যামের ক্রীড়া পরিচালক মার্ক বোনেলসহ অন্যরা। বিবিসি