মাত্র ১৬ বছর বয়সে সান্তোসের সিনিয়র ফুটবলে অভিষেক। এর এক বছর পর ১৭ বছর বয়সে ব্রাজিলের হয়ে খেলেন ১৯৫৮ বিশ্বকাপে। ১৯৫৮, ১৯৬২ ও ১৯৭০ সালে বিশ্বকাপ শিরোপা স্পর্শ করেছেন তিনি। টিনএজার হিসেবে জোড়া গোলের রেকর্ড গড়েন ১৯৫৮ সালে। ’৫৮তে
কোয়ার্টার ফাইনালে ওয়েলসের বিপক্ষে দলকে জেতানোর পর সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে করেন হ্যাটটিক, ব্রাজিল জয় পায় ৫-২ গোলে। এখানেই শেষ নয়। ফাইনালে স্বাগতিক সুইডেনের বিপক্ষেও তিনি করেন জোড়া গোল। ব্রাজিল ৫-২ গোলের জয়ে প্রথমবারের মতো পায় বিশ্বকাপ ট্রফির স্বাদ।
একমাত্র খেলোয়াড় হিসেবে তিনবার বিশ্বকাপ জয় করেছেন পেলে। এছাড়া ক্লাব ও দেশের হয়ে ১ হাজার ৩৬৩টি ম্যাচ খেলে মোট ১ হাজার ২৮১টি গোল করেছেন, যা বিশ্ব রেকর্ড।
ব্রাজিলের হয়ে ৯২টি আন্তর্জাতিক ম্যাচে অংশগ্রহণ করে ৭৭টি গোল করেন। বিশ্বকাপে তার গোল সংখ্যা ১২।
সান্তোসে হয়ে ১০ বার জিতেছেন ক্যাম্পেওনাতো পলিস্তা, ছয়বার ব্রাজিলিয়ান সিরি-এ, চারবার তোরনিও রিও-সাও, দুইবার কোপা লিবার্তাদোরেস শিরোপা, দুইবার ইন্টারকন্টিনেন্টাল কাপ।
১৯৫৮ বিশ্বকাপের সেরা উদীয়মান খেলোয়াড় হন পেলে। এছাড়া ১৯৫৮ ও ১৯৭০ সালের বিশ্বকাপের ফিফা অল-স্টার টিমে জায়গা পান তিনি।
১৯৫৯ সালের কোপা আমেরিকার সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ গোলদাতা হন পেলে।










