মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ শুরু হয়েছে বাংলাদেশ-পাকিস্তানের টি টোয়েন্টি ম্যাচ। শুক্রবার দুপুরে টস জিতে ব্যাটিং নিয়েছেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। দলে অভিষেক হয়েছে ওপেনার সাইফ হাসানের।

প্রথম টি-টোয়েন্টিতে তিন পেসার ও দুই স্পিনার নিয়ে সাজানো হয়েছে একাদশ। মোট ছয়টি পরিবর্তন হয়েছে টাইগার দলে। টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ফেরত পাঠানো  আমিনুল ইসলাম বিপ্লব ফিরেছেন দলে।

পাকিস্তানি পেসার শাহীন শাহ আফ্রিদিকে বিশ্রামে পাঠানো হয়েছে। 

বাংলাদেশ একাদশ: মোহাম্মদ নাঈম শেখ, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, আমিনুল ইসলাম বিপ্লব।

পাকিস্তান একাদশ: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), ফখর জামান, হায়দার আলী, হারিস রউফ, হাসান আলী, খুশদিল শাহ, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, শোয়েব মালিক।