৩৮ বছর বয়সেও লুকা মদ্রিচ দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটা রোববার রাতে সেভিয়ার বিপক্ষে রিয়াল মাদ্রিদের জয়েই প্রমাণিত। নিজেদের মাঠে ৮১ মিনিটে ক্রোয়েশিয়ান এই প্লেমেকারের দুর্দান্ত এক গোলেই সেভিয়াকে ১-০ ব্যবধানে হারিয়েছে রিয়াল।

প্রথমার্ধে দাপট দেখায় রিয়াল। লুকাস ভাসকেজ শুরুতে তাদের এগিয়ে দিয়েছিলেন। কিন্তু গোলটি বাতিল হয় ভিএআর যাচাইয়ের পর। গোলটি বিল্ডআপের সময় ফাউল হয়। কাউন্টার অ্যাটাক থেকে মাঝেমধ্যে সেভিয়া মাদ্রিদ রক্ষণভাগের ফাঁক খুঁজে লক্ষ্যে শট নিয়েছিল। স্বাগতিক কিপার আন্দ্রি লুনিন তার পা দিয়ে বল ঠেকান।

সেভিয়া কিপার নাইল্যান্ড ছিলেন অসাধারণ। ভিনিসিয়ুস জুনিয়র ও ফেডেরিকো ভালভার্দের দুটি শট একহাতে সেভ করেন তিনি। দ্বিতীয়ার্ধের শুরুতে ভালভার্দের একটি শট লাগে পোস্টে। ৫৬তম মিনিটে ভিনিসিয়ুসের শক্তিশালী বাঁকানো শট আরেকবার একহাতে ঠেকিয়ে দেন নাইল্যান্ড। ছয়টি অবিশ্বাস্য সেভে নাইল্যান্ড বীরত্ব দেখান তিনি।

ম্যাচের ৭৫ মিনিটে নাচোর বদলি নামা মদরিচকে ঠেকাতে পারেননি সেভিয়া কিপার। ৮১ মিনিটে প্রতিপক্ষ ডিফেন্ডারের গায়ে লেগে ফিরে আসা বল বাঁকানো শটে জালে জড়ান ক্রোট মিডফিল্ডার।

এ জয়ে লিগ টেবিলে পয়েন্ট ব্যবধান আটে বাড়িয়েছে রিয়াল। তাদের অর্জন ৬৫ পয়েন্ট। শনিবার গেটাফেকে ৪-০ গোলে হারানো বার্সা (৫৭) দুই নম্বরে। মাদ্রিদ ক্লাবের চেয়ে ৯ পয়েন্ট পেছনে থেকে সোমবার রায়ো ভায়েকানোকে স্বাগত জানাবে তৃতীয় দল জিরোনা।