মালয়েশিয়ার কুয়ালালামপুরে চলমান অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। গতকাল সুপার ফোরের ম্যাচে নেপালকে ৯ উইকেটে হারিয়েছে লাল-সবুজ জার্সিধারীরা। আগামীকাল ফাইনালে তাদের প্রতিপক্ষ ভারত।

গতকাল আগে ব্যাটিংয়ে নেমে ১১ ওভারের ম্যাচে ৮ উইকেটে ৫৪ রান তুলতে সমর্থ হয় নেপাল। বাংলাদেশের মেয়েরা ৯.৫ ওভারে এ রান তুলে নেয় ১ উইকেট হারিয়ে। ফাহমিদা ছোয়া ৩২ বলে ২৬ রান করেন।

গতকাল আরেক ম্যাচে শ্রীলংকাকে ৪ উইকেটে হারায় ভারত। আগে ব্যাটিং করে ৯ উইকেটে ৯৮ রান সংগ্রহ করে শ্রীলংকা। ভারত ৬ উইকেট হারিয়ে এ রান তুলে নেয় ১৪.৫ ওভারে।

একই গ্রুপ থেকে আসায় সুপার ফোরে শ্রীলংকার বিপক্ষে খেলেনি বাংলাদেশ। একই কারণে ভারত খেলেনি নেপালের বিপক্ষে।