বাংলাদেশের জার্সিতে মাঠে না মেনেই দেশের ফুটবল ইতিহাসে সবচেয়ে বড় সুপারস্টার হয়ে উঠেছেন হামজা দেওয়ান চৌধুরী। সোমবার দুপুরে তিনি সিলেটের ওসমানী বিমানবন্দরে অবতরণ করেন। সেখানে হাজারো সমর্থক, সাংবাদিক আর ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা হামজা ও তার পরিবারকে স্বাগত জানান। সোমবার বিকালে তিনি চলে যান হবিগঞ্জে বাবার বাড়িতে। সেখানেও ছিল ফুলেল শুভেচ্ছা, সংবর্ধনা আর গ্রামবাসীর ভালোবাসা। হামজাকে নিয়ে উন্মাদনার মধ্যে বিশেষভাবে নজর কাড়েন তার ব্রিটিশ স্ত্রী অলিভিয়া চৌধুরী। অনেকেই তাদের এ মুহূর্তে দেশের ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় সেলিব্রিটি জুটি হিসেবে দেখছেন।

প্রশ্ন উঠছে, কে এই অলিভিয়া? কবেই বা তারা বিয়ে করেছেন?

বিয়ের আগে নাম ছিল অলিভিয়া ফাউন্টেন। হামজাকে বিয়ে করার পর হয়ে যান অলিভিয়া চৌধুরী। তার ব্যক্তিগত জীবন সম্পর্কে খুব বেশি কিছু জানা না গেলেও সামাজিক যোগাযোগমাধ্যমে তার নজরকাড়া উপস্থিতি দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে তার রয়েছে ৩ হাজারেরও বেশি অনুসারী। সেখানে হামজা চৌধুরীর সঙ্গে তার নানা ছবি ছবি শোভা পায়।

476763bd-08e5-48b1-b943-b1c6d297ddc6

এই দম্পতির রয়েছে তিনটি সন্তান, যাদের জন্ম যথাক্রমে ২০১৮, ২০২০ ও ২০২৩ সালে। এক কন্যা দুই পুত্র। কন্যাসন্তানের নাম দেওয়ান এনায়া হুসাইন চৌধুরী। এছাড়া দুই পুত্রের নাম যথাক্রমে দেওয়ান ঈসা হুসাইন চৌধুরী ও দেওয়ান ইউনুস হুসাইন চৌধুরী। এ দম্পতি বিয়ে করেন ২০২২ সালে। বিয়ের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে অলিভিয়া লিখেছেন: ‘‘মি. অ্যান্ড মিসেস সি (চৌধুরী)’’।

হামজা চৌধুরী ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন ‘‘অ্যামাজিং ডে উইথ অ্যামাজিং কম্পানি’’।

ফুটবলার হামজাকে বিয়ে করে আলোচনায় আসা অলিভিয়া একজন ইন্টেরিয়র ডিজাইনার। তিনি লেস্টার সিটিতেই এ নিয়ে কাজ করেন।

484527119_672634221946633_6377749533850667679_n

হবিগঞ্জে স্ত্রীকে নিয়ে নিজেদের বাড়ির ছাদে হামজা

১৯৯৭ সালের ১ অক্টোবর জন্মগ্রহণ করা হামজা চৌধুরী একজন ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে লেস্টার সিটি দিয়ে ক্যারিয়ার শুরু করেন। ক্লাবটির হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়নশিপে খেলেছেন। মাঝে কিছু ম্যাচে তিনি দলটিকে নেতৃত্বও দিয়েছেন। ২০২১ সালে তিনি ক্লাবটির হয়ে এফএ কাপ জয় করেন। ইংল্যান্ড অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেললেও জাতীয় দলে ডাক পাননি। ২৫ মার্চ শিলংয়ে এশিয়ান কাপ যোগ্যতা অর্জনের ম্যাচে ভারতের বিপক্ষে বাংলাদেশের জার্সিতে অভিষেক হতে যাচ্ছে ২৭ বছর বয়সী হামজা চৌধুরীর। হবিগঞ্জ থেকে আজ রাতে ঢাকায় আসছেন তিনি।