একই দিন বিকেএসপিতে অন্য ম্যাচে আবাহনীকে ডিএলএস মেথডে ৬৩ রানে হারিয়ে শিরোপা উৎসব করেছে মোহামেডান। ১৬ বছর পর ঢাকা প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হলো ঐতিহ্যবাহী দলটি। ঢাকা প্রিমিয়ার লিগ লিস্ট ‘এ’ মর্যাদা পাওয়ার পর এ প্রথম ট্রফির স্বাদ পেল মোহামেডান।
১১ রাউন্ড শেষে ৯ জয়ে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান নিশ্চিত করেছে মোহামেডান। আবাহনী ১৬ পয়েন্ট নিয়ে দুইয়ে।










