ইংল্যান্ডের কাছে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ায় প্রধান নির্বাচক মোহাম্মদ ওয়াসিমকে বরখাস্ত করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সেই জায়গায় অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব পেলেন সাবেক তারকা অলরাউন্ডার শহীদ আফ্রিদি। নির্বাচক প্যানেলে তিনি সহযোগী হিসেবে পেয়েছেন সাবেক সতীর্থ আব্দুল রাজ্জাক ও রাও ইফতিখার আনজুমকে। আপাতত নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন হোম সিরিজের জন্য দল ঘোষণা করবেন তারা। ক্রিকইনফো
পিসিবির অন্তর্বর্তীকালীন নির্বাচক কমিটির প্রধান শহীদ আফ্রিদি
ইংল্যান্ডের কাছে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ায় প্রধান নির্বাচক মোহাম্মদ ওয়াসিমকে বরখাস্ত করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।










