১৯৬০ সালের ১৪ ডিসেম্বর রোমাঞ্চকর লড়াইশেষে টাই হয়ে যায় অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ব্রিসবেন টেস্ট। ক্যারিবিয়ানদের ৪৫৩ রানের জবাবে অজিরা তোলে ৫০৫ রান। ফ্রাঙ্ক ওরেলের ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ইনিংসে ২৮৪ রান তুলে অজিদের ২৩৩ রানের টার্গেট দেয়। স্বাগতিকরা ২৩২ রানে গুটিয়ে গেলে ম্যাচটি টাই হয়ে যায়। সেটাই ছিল ইতিহাসের প্রথম টাই ম্যাচ। এরপর আর একটি টেস্ট টাই হয়েছে। ইতিহাসের দ্বিতীয় টাইয়ের সঙ্গেও জড়িয়ে আছে অস্ট্রেলিয়ার নাম। ১৯৮৬ সালে চেন্নাই টেস্টে ৩৪৮ রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে ৩৪৭ রানে গুটিয়ে গিয়েছিল কপিল দেবের ভারত। ক্রিকইনফো
রেকর্ড বুক থেকে
টেস্টের প্রথম ‘টাই’ ম্যাচ
১৯৬০ সালের ১৪ ডিসেম্বর রোমাঞ্চকর লড়াইশেষে টাই হয়ে যায় অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ব্রিসবেন টেস্ট। ক্যারিবিয়ানদের ৪৫৩ রানের জবাবে অজিরা তোলে ৫০৫ রান।










