তিন ম্যাচের টি২০ ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়া ক্রিকেট দল এখন নিউজিল্যান্ডে। টি২০ সিরিজ দিয়ে শুরু হবে তাসমান সাগরের দুই তীরের লড়াই। ওয়েলিংটনে বাংলাদেশ সময় বুধবার বেলা ১২টা ১০ মিনিটে শুরু হবে দুই দলের প্রথম টি২০ ম্যাচ।

 

অকল্যান্ডে শুক্র ও রোববার পরের দুটি টি২০ ম্যাচ। এরপর টেস্ট সিরিজ। ২৯ ফেব্রুয়ারি থেকে ওয়েলিংটনে প্রথম টেস্ট ও ৮ মার্চ থেকে ক্রাইস্টচার্চে দ্বিতীয় টেস্ট শুরু হবে।

 

প্রায় দেড় বছর পর টি২০ ফরম্যাটে মুখোমুখি হতে যাচ্ছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। সর্বশেষ ২০২২ সালের অক্টোবরেটি২০ ম্যাচে দুই দলের দ্বৈরথে কিউইরা ৮৯ রানের জয় পায়। সব মিলে সর্বশেষ পাঁচবারের মোকাবেলায় কিউইরা দুটি ও অজিরা তিনটিতে জিতেছে।

 

আসন্ন টি২০ বিশ্বকাপ সামনে রেখে এই সিরিজটা দুই দলের জন্যই বেশ গুরুত্বপূর্ণ।  

 

এই সিরিজে নিউজিল্যান্ড দলকে নেতৃত্ব দেবেন মিচেল স্যান্টনার, অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ।