পুষ্পা: দ্য রাইজ-এর মুক্তির পরই সিনেমাপ্রেমীরা প্রতীক্ষা করছেন পুষ্পা টু: দ্য রুল মুক্তির। অবশেষে জানা গেল, বহুল প্রতীক্ষিত সিনেমা পুষ্পা টুর মুক্তির চূড়ান্ত তারিখ। গতকাল নির্মাতা সুকুমার সামাজিক যোগাযোগমাধ্যমে এ সিনেমার মুক্তির তারিখ ঘোষণা করেন। একটি পোস্টার শেয়ার করে সুকুমার জানান, ‘পুষ্পা: দ্য রুল’ আসছে আগামী বছরের ১৫ আগস্ট। ‘পুষ্পা টু’ সিনেমায় জুটি বেঁধে পর্দায় হাজির হবেন আল্লু অর্জুন-রাশমিকা মান্দানা।
২০২২ সালের শুরুর দিকে পুষ্পা টু সিনেমার কিছু অংশের শুটিং করেন পরিচালক সুকুমার। কিন্তু গল্পে পরিবর্তন আনার সিদ্ধান্ত নেন সংশ্লিষ্টরা। তারপর চিত্রনাট্য নিয়ে কাজ করেন। গত বছরের শেষের দিকে ফের শুটিং শুরু হয়।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস










