পর্দা
নামল ‘আমার
ভাষার চলচ্চিত্র ১৪২৬’-এর। পাঁচ
দিনব্যাপী এ উৎসবের
সমাপনী অনুষ্ঠানের অন্যতম
আকর্ষণ ছিল হীরালাল
সেন পদক প্রদান
অনুষ্ঠান। বিগত
বছরে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রগুলোর
মধ্যে এ বছর
হীরালাল সেন পদকের
জন্য ইতি তোমারই
ঢাকা, আলফা, ফাগুন
হাওয়ায় মনোনীত হয়। মনোনীত
চলচ্চিত্রগুলোর
মধ্য থেকে বিচারক
পর্ষদ নাসির উদ্দীন
ইউসুফ পরিচালিত আলফা
চলচ্চিত্রটিকে
এ বছর
হীরালাল সেন পদকের
জন্য নির্বাচন করেন। আলফা
চলচ্চিত্রের
অভিনেত্রী দিলরুবা দোয়েল
পদকটি গ্রহণ করেন। অনুষ্ঠানে
প্রধান অতিথি ছিলেন
তথ্যমন্ত্রী
ড. হাছান
মাহমুদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের
উপাচার্য ড. মোহাম্মদ
আখতারুজ্জামান
এবং নির্মাতা সালাহউদ্দিন
জাকী।
এ
বছর আমার ভাষার
চলচ্চিত্র উৎসব শুরু
হয় ৯
ফেব্রুয়ারি। পাঁচ
দিনব্যাপী এ উৎসবে
প্রদর্শিত হয়েছে দুই
বাংলার সমসাময়িক ও
ধ্রুপদি ১৯টি পূর্ণদৈর্ঘ্য
এবং তিনটি স্বল্পদৈর্ঘ্য
চলচ্চিত্র। এ
বছর উৎসবের ১৯তম
আসরে পশ্চিম বাংলার
সঙ্গীতশিল্পী
ও চলচ্চিত্র
পরিচালক অঞ্জন দত্ত
উপস্থিত ছিলেন।
এছাড়া এখানে তার
পরিচালিত একটি চলচ্চিত্রও
প্রদর্শিত হয়।
ঢাকা
বিশ্ববিদ্যালয়
চলচ্চিত্র সংসদ ভাষা
শহীদদের স্মরণে প্রতি
বছর ফেব্রুয়ারিতে আমার
ভাষার চলচ্চিত্র উৎসব
পালন করে।
এ বছর
চলচ্চিত্র প্রদর্শনের পাশাপাশি
পুরনো দিনের বাংলা
সিনেমার ফেস্টুন প্রদর্শনী,
বাংলা চলচ্চিত্র-বিষয়ক
তথ্যচিত্র প্রদর্শন এবং
চলচ্চিত্র নিয়ে মতবিনিময়
সভা অনুষ্ঠিত হয়।










