ক্যাটরিনা কাইফ ও দীপিকা পাড়ুকোনের পর এবার যশরাজের স্পাই ইউনিভার্সে যুক্ত হচ্ছেন আলিয়া ভাট। এ খবর নিশ্চিত করেছেন যশরাজ ফিল্মসের সিইও অক্ষয় উধানি। তিনি এক সাক্ষাৎকারে বলেন, ‘আমি এ মুহূর্তে ইন্ডাস্ট্রির গোপনতম খবরটি প্রকাশ করছি। যশরাজের স্পাই ইউনিভার্সে যুক্ত হচ্ছেন আলিয়া ভাট।’ তবে এখনো শিডিউল ঠিক হয়নি। কবে থেকে কাজ শুরু করবেন আলিয়া, তা-ও জানানো হয়নি।