বুধবার অভিনেতা নানা পাটেকরের একটি ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। ছবি তুলতে আসা এক ভক্তকে আঘাত করতে দেখা যায় বর্ষীয়ান অভিনেতাকে। গতকাল নিজের এক্স অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও বার্তা দিয়েছেন নানা। তিনি বলেন, ‘‌ঘটনাটির জন্য আমি ক্ষমাপ্রার্থী। আমার আসন্ন সিনেমার রিহার্সাল চলছিল এবং ছেলেটি যখন আসে আমি মনে করেছিলাম, এটিও সিনেমার অংশ। দ্বিতীয় রিহার্সালের সময় ঘটনাটি ঘটেছে। পুরোটাই একটা ভুল বোঝাবুঝির ফল।’