কিছুদিন আগে আসামের গুয়াহাটিতে শাহরুখ খান অভিনীত পাঠানের পোস্টার পোড়ানো হয়। এতে বজরং দলের সমর্থন ছিল। সিনেমা মুক্তির বিষয়ে তৈরি হয় শঙ্কা। এ অবস্থায় গত শনিবার রাতে শাহরুখ খান সরাসরি ফোন করেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে। এ বিষয়ে হিমন্ত নিজেই টুইট করে লিখেছেন, ‘‌আামি তাকে আশ্বস্ত করেছি যে রাজ্য সরকার আইন-শৃঙ্খলা বজায় রাখবে।’ অর্থাৎ আসামে পাঠানের মুক্তিতে আসাম সরকার সহায়তা করবে।