নতুন বছরের শুরুতে বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। তার আসন্ন সিনেমার নাম হুব্বা। সম্প্রতি সিনেমার টাইটেল ট্র্যাক প্রকাশ পেয়েছে। সুপ্রতিম সরকার ও ব্রাত্য বসুর কথায় এ গানে কণ্ঠ দিয়েছেন শিলাজিৎ মজুমদার। ‘‌ফুলের মালা গলায় দিয়ে’ গান গেয়ে নেচে ভিন্নভাবে নিজেকে উপস্থাপন করেছেন মোশাররফ করিম। পশ্চিমবঙ্গের কুখ্যাত গ্যাংস্টার হুব্বা শ্যামলকে নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি। কলকাতার নির্মাতা ব্রাত্য বসু সিনেমাটি নির্মাণ করেছেন।