অভিনেতা শ্রেয়াস তালপাড়ে সুস্থ হয়ে উঠছেন। বৃহস্পতিবার ‘‌ওয়েলকাম টু দ্য জাঙ্গল’ সিনেমার শুটিং করে বাড়ি ফিরে তিনি বুকে ব্যথা অনুভব করলে তাকে হাসপাতালে নেয়া হয়। ভারতীয় গণমাধ্যমগুলো জানাচ্ছে ১০ মিনিট হৃদযন্ত্র বন্ধ ছিল তার। এনজিওপ্লাস্টি করানো হয়েছিল। ৪৮ ঘণ্টা পর জ্ঞান ফিরেছে এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন ৪৭ বছর বয়সী এ অভিনেতা। শ্রেয়াসের সুস্থতার খবর জানিয়ে তার স্ত্রী দীপ্তি তালপাড়ে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।