একটি রাজনৈতিক সমাবেশে ঘটে গেল দুর্ঘটনা। কারুরে জোসেফ বিজয়ের রাজনৈতিক র‍্যালিতে পদপিষ্ঠ হয়ে মারা গেছেন ৩৮ জন। এর মধ্যে ১৬ জন নারী ও ৮জন শিশু। এছাড়া আহত হয়েছেন ১৫০ জন। ঘটনার বেশ কয়েক ঘন্টা পর বিজয় আনুষ্ঠানিকভাবে বিবৃতি দিয়েছেন। শোক প্রকাশ করেছেন তিনি।

বিজয়ের রাজনৈতিক দল তামিলাঙ্গা ভেট্রি কায়াগামের এক্স অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করা হয়। পোস্টে লেখা হয়েছে, ‘আমার হৃদয় ভেঙে গেছে। আমি এমন অসহ্য বেদনার মধ্য দিয়ে যাচ্ছি যা ভাষায় প্রকাশ করা সম্ভব না। কারুরে মারা যাওয়া আমার ভাইবোনদের পরিবারের প্রতি আমি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছি। আর যারা হাসপাতালে আছেন তাদের দ্রুত আরোগ্যের প্রার্থনা করছি।’

সূত্র: দি ইন্ডিয়ান এক্সপ্রেস