আজ চট্টগ্রাম শিল্পকলায় অনুষ্ঠিত হবে নাট্যকার চৌধুরী জহুরুল হক স্মরণসন্ধ্যা। বহুমাত্রিক সাহিত্য প্রতিভার অধিকারী চৌধুরী জহুরুল হকের (১৯৪৭-২০০৮) ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানটি শুরু হবে সন্ধ্যা ৬টায়। চট্টগ্রামের নাট্যমঞ্চ পরিবার ২০১৯ সাল থেকে প্রতি বছর এ আয়োজন করে আসছে।
অনুষ্ঠানে অতিথি থাকবেন একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক এবং স্বাধীন বাংলাদেশের প্রথম সংবাদপত্র দৈনিক আজাদীর সম্পাদক এমএ মালেক। নাট্যকার চৌধুরী জহুরুল হক স্মারক বক্তৃতা প্রদান করবেন নাট্যগবেষক ড. অরূপ বড়ুয়া। আলোচক থাকবেন নাট্যগবেষক ড. ইউসুফ ইকবাল ও নাট্যজন শাহীন চৌধুরী। অনুষ্ঠানে ‘নাট্যমঞ্চ’ একাদশ সংখ্যার মোড়ক উন্মোচন করা হবে। ‘নাট্যকার চৌধুরী জহুরুল হক সম্মাননা ২০২৬’ প্রদান করা হবে নাট্যকার ও নির্দেশক মুনির হেলাল এবং নির্দেশক ও অভিনেতা বিক্রম চৌধুরীকে। পরে চৌধুরী জহুরুল হক রচিত নাটক থেকে পাঠ, কবিতা আবৃত্তি ও গান পরিবেশন করা হবে।










