দর্শকদের মধ্যে বেশ সাড়া ফেলেছে গেম অব থ্রোনসের স্পিন অব ‘হাউজ অফ দ্য ড্রাগন’। সিরিজটি নিয়ে দর্শক ও অন্যদের মধ্যে বেশকিছু বিষয় নিয়ে সন্দেহ ছিল। কিন্তু এর মধ্যেই সব সন্দেহ ও শঙ্কার অবসান ঘটিয়েছে। দর্শকরা বলছেন, গেম অব থ্রোনসের মর্যাদা রেখেছে হাউজ অব দ্য ড্রাগন। এর মধ্যে গেম অব থ্রোনসের জন স্নোখ্যাত কিট হ্যারিংটন এ নতুন সিরিজ নিয়ে নিজের মন্তব্য জানিয়েছেন। সম্প্রতি তিনি টরন্টো ফিল্ম ফেস্টিভ্যালে অংশগ্রহণ করেন। সেখানেই তিনি হাউজ অব দ্য ড্রাগন সম্পর্কে নিজের মন্তব্য জানান। তিনি বলেছেন, সিরিজটি তিনি উপভোগ করছেন।
হ্যারিংটন মূলত গেম অব থ্রোনসের মাধ্যমেই জনপ্রিয় হন। তিনি এ সিরিজে জন স্নো চরিত্রে অভিনয় করেন। আট সিজন ধরে চলা এতে অভিনয়ের মাধ্যমে তিনি বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া টেলিভিশন অভিনেতায় পরিণত হন। এখন পর্যন্ত হাউজ অব দ্য ড্রাগনের চারটি এপিসোড মুক্তি পেয়েছে। এ নিয়ে জন স্নো বলেন, ‘আমি খুবই উপভোগ করছি। আমার বন্ধু মিগেল এর নির্মাতা—এটি একটি কারণ। আমি মনে করি, তারা দারুণ কাজ করেছে। এ রকম একটা ধারায় নতুন কাজ শুরু করা বেশ জটিল। কিন্তু তারা সেটা দারুণভাবে করেছেন।’
হাউজ অব দ্য ড্রাগনের গল্প গেম অব থ্রোনসের ১০০ বছর আগের। পাশাপাশি কাজ চলছে গেম অব থ্রোনসের সিকুয়াল নিয়ে। সেখানে কিট হ্যারিংটনকে জন স্নো হিসেবে ফিরিয়ে আনা হবে।
সূত্র: দি ইন্ডিয়ান এক্সপ্রেস










