গত সেপ্টেম্বরে ঘোষণা এসেছিল ‘‌আশিকি থ্রি’ সিনেমার। আগামী বছরের মাঝামাঝিতে এটি মুক্তির কথা থাকলেও হচ্ছে না। এ নিয়ে বলিউড সিনেমার প্রযোজক মুকেশ ভাট বলেন, ‘‌আশিকির শক্তি এর গান। আশিকি ও আশিকি টুয়ের গানগুলো মানুষের মন ছুঁয়ে গিয়েছিল। এবারো আশিকি থ্রির সব গান হবে একদম আসল। এজন্য আরো এক বছর সময় প্রয়োজন। সেরা সংগীতের জন্য আমরা প্রয়োজনে একাধিক সুরকার নিয়ে কাজ করব।’ এ সিনেমায় দেখা যাবে কার্তিক আরিয়ানকে।