হইচই তাদের নতুন কনটেন্ট লিস্ট ঘোষণা করেছে। এর মধ্যে আছে বেশকিছু বাংলাদেশী কনটেন্ট। অনেক আগেই ঘোষণা হয়েছিল এদেশী নির্মাতা ও অভিনেতাদের নিয়ে কাজ করবে হইচই। এবার জানানো হলো আসছে ‘রুমি: দ্য ব্লাইন্ড ডিটেকটিভ’, ‘জিম্মি’, ‘মিথ্যাবাদী’, ‘গোলাম মামুন’, ‘রঙিলা কিতাব’, ‘বোহেমিয়ান ঘোড়া’। পরিচালনায় থাকছেন আশফাক নিপুণ, শিহাব শাহীন, ভিকি জাহেদ প্রমুখ।