চলতি বছরে হলিউডের নজর কাড়া সংবাদের একটি ছিল ডেপ ও অ্যাম্বার হার্ডের আইনি লড়াই। এবার তাদের এ লড়াই নিয়ে সিনেমা নির্মাণ করা হচ্ছে। এ সিনেমার নাম ‘হট টেক: দ্য ডেপ/হার্ড ট্রায়াল।’ স্ট্রিমিং সার্ভিস ‘টুবি’-তে শিগগির মুক্তি পেতে যাচ্ছে এটি। এতে জনি ডেপের চরিত্রে অভিনয় করবেন মার্ক হাপকা ও অ্যাম্বারের চরিত্রে মেগান ড্যাভিস। সিনেমাটি পরিচালনা করছেন সারা লোহম্যান।