বিশ্বের সবচেয়ে বড় এ অনলাইন চলচ্চিত্রের তথ্যভাণ্ডারে এ ছবির ওপরে আছে ‘দ্য শশাঙ্ক রিডেম্পশন’
ও ‘দ্য গডফাদার’। ছবি দুটির রেটিং যথাক্রমে ৯ দশমিক ৩ ও ৯ দশমিক ২। এক দশক ধরে ছবি দুটি শীর্ষ অবস্থানে আছে। বহুল প্রশংসিত তামিল সিনেমা সুরারাই পোট্রু ৯ দশমিক ১ পয়েন্ট নিয়ে তালিকার তিন নম্বরে উঠে এসেছে। এর আগে দ্য গডফাদার-২ ছিল তিনে।
সুরারাই পোট্রু ছবিতে অভিনয় করেছেন তামিল সুপার স্টার সুরিয়া। এটি মুক্তি পায় ২০২০ সালে। আর ছবিটি নির্মিত হয়েছে ২০১১ সালের বেস্ট সেলার বই ‘সিম্পলি ফ্লাই: এ ডেকান ওডিসি’ থেকে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী ভারতীয় সেনা ক্যাপ্টেনের গল্প নিয়ে নির্মিত সিনেমা সুরারাই পোট্রু। এতে দেখা যায়, সমরযুদ্ধে পারদর্শী ক্যাপ্টেন জিআর গোপীনাথ হঠাৎ অবসর নেন। প্রতিষ্ঠা করেন ভারতের অন্যতম এয়ারলাইনস এয়ার ডেকান। ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের পাশাপাশি প্রযোজনাও করেছেন সুরিয়া। ছবিটি নির্মাণ করেছেন সুধা কোঙ্গারা।
তামিল ভাষা ছাড়াও মালয়ালম, কন্নড় ও তেলেগুতে ডাব করার কথা রয়েছে এটি। এতে সুরিয়াসহ আরো অভিনয় করেছেন অপর্ণা বালামুরালি ও মোহন বাবু।
ছবিটি গত বছরের ১২ নভেম্বর অ্যামাজন প্রাইমে মুক্তি পায়। পাশাপাশি ওয়েব ফিল্ম ক্যাটাগরিতে গত অস্কারে অংশ নিয়েছিল সুরারাই পোট্রু।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস










