জনপ্রিয় অভিনেতা শাহনেওয়াজ প্রধান শুক্রবার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। মুম্বাইয়ে অ্যাওয়ার্ড শো চলাকালীন হঠাৎ অচেতন হয়ে গেলে তাকে দ্রুত কোকিলাবেন ধিরুভাই আম্বানি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা ৫৬ বছর বয়সী এ অভিনেতাকে মৃত ঘোষণা করেন। আরব্য উপন্যাস অবলম্বনে নির্মিত আলিফ লায়লার সিন্দবাদ চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন শাহনেওয়াজ। পরবর্তী সময়ে জনপ্রিয় ওয়েব সিরিজ মির্জাপুরেও অভিনয় করেন তিনি। সিনেমায়ও বিচরণ ছিল প্রয়াত এ তারকার।
মারা গেছেন আলিফ লায়লার সেই সিন্দবাদ
জনপ্রিয় অভিনেতা শাহনেওয়াজ প্রধান শুক্রবার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। মুম্বাইয়ে অ্যাওয়ার্ড শো চলাকালীন হঠাৎ অচেতন হয়ে গেলে তাকে দ্রুত কোকিলাবেন ধিরুভাই আম্বানি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।










