এ বছরের শেষে আসছে রিডলি স্কটের সিনেমা ‘‌গ্ল্যাডিয়েটর টু’। আর বছর শুরু হচ্ছে রাজকীয় সম্মাননা দিয়ে। প্রতি বছরই মিডিয়া ব্যক্তিত্ব ও গুরুত্বপূর্ণ কাজের জন্য নতুন বছরে রাজকীয় সম্মান দেয় ব্রিটিশ রাজ পরিবার। রিডলি স্কট তা পাচ্ছেন সিনেমায় অসাধারণ কাজের জন্য। তার পরিচালনায় ‘‌নেপোলিয়ন’ গত বছর মুক্তি পেয়েছিল। রিডলি ছাড়াও এ বছর আরো কয়েকজন সম্মানিত হচ্ছেন। এদের মধ্যে আছেন ওয়েলস গায়িকা শার্লি বেসি।