পড়াশোনা করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। তার সদ্য প্রকাশিত নাটকগুলোর মধ্যে উল্লেখযোগ্য ‘পাখিরা অসহায়’, ‘মন কারিগর’, ‘এনজিও মাসুদ’, ‘বন্ধু গার্লফ্রেন্ড’। নিজেকে এখনো শিক্ষানবিশ মনে করেন এ অভিনেত্রী। পরিশ্রম ও সবার সহযোগিতার মাধ্যমে ভালো কাজ করে যাওয়ার প্রত্যাশা তার।
নাটকে অভিনয়ের বিপরীতে দর্শকের প্রতিক্রিয়া নিয়ে জিম বলেন, ‘সাম্প্রতিক সময়ে ইউটিউবে প্রকাশিত নাটকগুলোর জন্য অভূতপূর্ব সাড়া পাচ্ছি আমি। সবার আন্তরিক সহযোগিতায় আমি অভিনয়ে নিজের মেধাকে কাজে লাগানোর চেষ্টা করছি। একজন অভিনেত্রী হিসেবে আমি এখনো নবীন।’
তার কাজের পেছনে নির্মাতা, সহ-অভিনেতা, শিক্ষক ও দর্শকসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জিম। ঈদের বেশকিছু নাটকে অভিনয় করেছেন জিম। এর মধ্যে রাকিবুল হাসান তানভীরের ‘পাশে থেকো’, মাবরুর রশীদ বান্নাহর ‘তোমায় উড়াবো রঙ্গে’, ‘লাভ স্টোরি অব দ্য ইয়ার’ নাটকের অভিনয়ে দর্শকের মনোযোগ পেয়েছেন। সম্প্রতি ‘পাখিরা অসহায়’ নাটকে অভিনয়ের জন্য প্রশংসা কুড়াচ্ছেন জিম।










