স্পাই ইউনিভার্সের পঞ্চম সংযোজন মনীশ শর্মার ‘টাইগার থ্রি’। বক্স অফিসে সাফল্য দেখানোর পর সিনেমাটি এখন ওটিটিতে মুক্তির জন্য প্রস্তুত হচ্ছে। সম্প্রতি ওটিটি প্লাটফর্ম অ্যামাজন প্রাইমের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। তবে সালমান খান ভক্তদের সতর্ক করেছেন সিনেমাটির স্পয়লার দেয়ার ব্যাপারে। টাইগার ফ্যাঞ্চাইজির তৃতীয় সিনেমা টাইগার থ্রি। সালমান খান, ক্যাটরিনা কাইফ ও ইমরান হাশমি ছাড়াও ক্যামিও হিসেবে রয়েছেন শাহরুখ খান ও হৃতিক রোশন। টাইমস অব ইন্ডিয়া
ওটিটিতে আসছে টাইগার থ্রি
স্পাই ইউনিভার্সের পঞ্চম সংযোজন মনীশ শর্মার ‘টাইগার থ্রি’।










