স্ট্রিমিং জায়ান্ট নেটফ্লিক্সের জন্য বিষয়টা আনন্দের। তাদের সিরিজ দেখতে গিয়ে প্লাটফর্ম ডাউন করে দিলেন দর্শক। মূলত গতকাল স্ট্রিম শুরু হয়েছে নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ ‘স্ট্রেঞ্জার থিংস’ ফাইনাল সিজনের প্রথম ভলিউম। স্ট্রিম শুরু হতেই দর্শক তা দেখার চেষ্টা করে। ফলে অতিরিক্ত ট্র্যাফিকের কারণে ডাউন হয়ে যায় নেটফ্লিক্স। অনেক দর্শকই এ কারণে অনলাইনে তাদের ক্ষোভ প্রকাশ করেছেন।
ডাউনডিটেক্টর জানিয়েছে, এই অবস্থা নিয়ে প্রায় ১০ হাজার রিপোর্ট জমা হয়েছে। মূলত দর্শক অ্যাপ ও সাইটে গিয়ে ভিডিও চালাতে পারেননি। ভিডিও লোড হচ্ছিল না। ৫১ শতাংশ দর্শক বলেছেন ভিডিও লোড হয়নি। বাকি ৪৯ শতাংশের অভিযোগ তারা সংযোগ পাননি।
স্ট্রেঞ্জার থিংস নির্মাণ করেছেন ডাফার ব্রাদার্স। স্টিমিং শুরু থেকেই সিরিজটি নিয়ে দর্শকের উচ্ছ্বাস ছিল এবং সময়ের সঙ্গে তা কমেনি, বরং বেড়েছে।










