খালেদা জিয়া প্রয়াত হলেন আজ সকালে। তার মৃত্যুতে শোকে মূহ্যমান দেশের বিনোদন অঙ্গণও। খালেদা জিয়ার জন্য শোক ও শ্রদ্ধা প্রকাশ করেছেন তারকা, অভিনেতা, সংগীতশিল্পী ও নির্মাতারা।
সংগীতশিল্পী কনক চাঁপা লেখেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সব চেষ্টা ব্যর্থ করে চলে গেলেন আমাদের নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী, গণতন্ত্রের অতন্দ্র প্রহরী বেগম খালেদা জিয়া। আল্লাহ আপনি বেগম জিয়াকে উত্তম প্রতিদান দিন।’
সংগীতশিল্পী মনির খান তার ফেসবুকে লেখেন, ‘বিদায় মহাকালের গণতন্ত্রের আপোষহীন মহাকবি। আমরা হারালাম আপোষহীন নেত্রীকে, আর বাংলাদেশ হারালো এক অভিভাবককে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন। দোয়া করি আল্লাহ যেন আপনাকে জান্নাত বাসী করেন।’










