নিজের স্বপ্নের প্রজেক্টে কাজ করবেন ধানুষ। সিনেমাটির একটি পোস্টার এরই মধ্যে প্রকাশ করা হয়েছে। এটি পরিচালনা করবেন অরুণ মাথেশ্বরন। এখন পর্যন্ত সিনেমার নাম ‘ইলায়ারাজা’ই বলা হচ্ছে। সিনেমাটির ঘোষণা অনুষ্ঠানে ধানুষ বলেছেন, আসন্ন সিনেমায় সংগীত মায়েস্ত্রোর পাঁচ দশকের যাত্রা দেখানো হবে। তামিল, তেলেগু, হিন্দি, মালয়ালম, কন্নড় ও হিন্দিতে মুক্তি দেয়া হবে ইলায়ারাজা। এরই মধ্যে শুরু হয়েছে কাজ।