সারা আলি খান ও জাহ্নবী কাপুর দুজনেই ২০১৮ সালে অভিনেত্রী হিসেবে বলিউডে ক্যারিয়ার শুরু করেন। অনেকেই তাদের প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচনা করেন। কেদারনাথ সিনেমার মাধ্যমে সারা এবং ধাড়াক দিয়ে হিন্দি সিনেমায় যাত্রা করেন জাহ্নবী। তাদের প্রতিদ্বন্দ্বী মনে করা হলেও প্রতিবারই তারা এ ধারণা ভুল প্রমাণ করেছেন। কখনো জিমে যান আবার কখনো একসঙ্গে ছুটি কাটান—প্রায় সময়েই তাদের একসঙ্গে দেখা যায়।
সম্প্র্রতি ভারতীয় গণমাধ্যম বম্বে টাইমসে সাক্ষাত্কার দিয়েছেন সারা আলি খান। সেখানে জাহ্নবীকে নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, রাধিকা মদন হোক বা জাহ্নবী, আমি সত্যিই তাদের দুজনকে খুব পছন্দ করি। আসলে আমরা নিজেরা যা, তেমন ভাবতেই পছন্দ করি। এমনকি আমরা দেখতে যেমন, তা নিয়েই খুশি। আমাদের নিজেদের ত্বকের রঙ নিয়েও চিন্তিত নই। অনন্যা পান্ডে, রাধিকা, জাহ্নবী বা আমি সবাই আজ এখানে আসার কারণ আমাদের সবার কাছে কিছু না কিছু দেয়ার আছে। আমাদের এটি বিশ্বাস করতে হবে এবং আমরা এতেই স্বাচ্ছন্দ্য।
সারা আরো বলেন, মানুষ আমাদের নিয়ে যা ভাবে তার চেয়ে আমার আর জাহ্নবীর সম্পর্ক অনেক বেশি আন্তরিক। আমরা খুব ভালো বন্ধু। আমি মনে করি আমরা দুজন কাজকে অনেক গুরুত্ব দিই। আমরা ক্যারিয়ার নিয়ে উচ্চাভিলাষী। দুঃখজনক হলেও কভিড-১৯ মহামারীতে আমাদের ক্যারিয়ারের দুই বছর হারিয়ে গেছে। সেটে ফিরে যাওয়ার জন্য আমার অপেক্ষা জাহ্নবীর চেয়ে ভালো আর কেউ বুঝবে না। বেশি কে বুঝবে? যখন আমাদের কাজ করার সময় সে সময়েই লকডাউন আসে। জাহ্নবীও একই সমস্যায় আছে। দুজনের ক্যারিয়ারের একই অবস্থা আমাদের আরো বেশি ঘনিষ্ঠ করেছে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া










