ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস ভারতের চলচ্চিত্রের অন্যতম প্রাচীন ও বিখ্যাত পুরস্কার। ১৯৫৪ সাল থেকে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস দেয়া হচ্ছে। ১৯৫৬ সালে অ্যাওয়ার্ডস দেয়ার জন্য একটি বিশেষ ভোটিং পদ্ধতি চালু করা হয়েছিল। মূলত রাষ্ট্রীয় চলচ্চিত্র পুরস্কারে সরকার কর্তৃক নির্ধারিত একটি প্যানেল বিজয়ীদের তালিকা নির্ধারণ করা হয়। সাধারণ জনতা আর অভিজ্ঞ কমিটি উভয়ের ভোটেই নির্বাচিত হয় করা হয় বিজয়ীদের। মঙ্গলবার মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে এবারের ৬৭তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হয়েছে। শোটি মাতিয়ে রাখতে সঞ্চালনায় ছিলেন রণবীর সিং ও অর্জুন কাপুর। ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস-২০২২’-এ সেরা অভিনেতা রণবীর সিং আর সেরা অভিনেত্রী হয়েছেন কৃতি শ্যানন।
‘৮৩’ সিনেমায় কপিল দেবের চরিত্রে অভিনয় করার জন্য সেরা অভিনেতা পুরস্কার জিতেছেন রণবীর সিং। একই সঙ্গে ‘মিমি’ সিনেমায় একজন সারোগেট মায়ের চরিত্রে অভিনয় করে কৃতি জিতে নিয়েছেন এবারে সেরা অভিনেত্রীর পুরস্কার। এছাড়া সমালোচকদের বিচারে ‘সর্দার উধাম’র জন্য সেরা অভিনেতা ভিকি কৌশল আর ‘শেরনি’র জন্য সমালোচকদের দৃষ্টিতে সেরা অভিনেত্রী বিদ্যা বালান। জনপ্রিয় ক্যাটাগরিতে সেরা সিনেমার পুরস্কার জিতেছে ‘শেরশাহ’।
এবারের আয়োজনে তারার মেলা বসেছিল। রেড কার্পেট মাতিয়ে রেখেছিলন কিয়ারা আদবানি, কার্তিক আরিয়ান, ভিকি কৌশল ও দিয়া মির্জারা। এ আয়োজনে আরো উপস্থিত ছিলেন রাবিনা ট্যান্ডন, শেহনাজ গিল, মৌনি রায়, করণ কুন্দ্রা, কৃতি শ্যানন প্রমুখ।
সমালোচক ক্যাটাগরিতে সেরা সিনেমা নির্বাচিত হয়েছে ‘সর্দার উধাম’। সেরা পরিচালক হয়েছেন ‘শেরশাহ’ সিনেমার বিষ্ণুবর্ধন। সেরা সহ-অভিনেতা ‘মিমি’র পঙ্কজ ত্রিপাঠী। সেরা সহ-অভিনেত্রীর পুরস্কার জিতেছেন সাই তামহাঙ্কর। একই সঙ্গে ‘শেরশাহ’ ছবির ‘মান ভারিয়া ২.০’ গানের জন্য সেরা গায়ক বি প্রাক এবং একই ছবির ‘রাতা লামবিয়া’ গানের জন্য সেরা গায়িকা হয়েছেন অ্যাসিস কৌর।
ফিল্মফেয়ার ২০২২ বিজয়ীদের তালিকা
সেরা অভিনেতা: রণবীর সিং (৮৩)
সেরা অভিনেত্রী: কৃতি শ্যানন (মিমি)
সেরা অভিনেতা (সমালোচক): ভিকি কৌশল (সর্দার উধাম)
সেরা অভিনেত্রী (সমালোচক): বিদ্যা বালান (শেরনি)
সেরা পরিচালক: বিষ্ণুবর্ধন
সেরা ছবি (জনপ্রিয় ক্যাটাগরি): শেরশাহ
সেরা ছবি (সমালোচক ক্যাটাগরি): সর্দার
উধাম
সেরা পার্শ্ব-অভিনয়শিল্পী (পুরুষ): পঙ্কজ
ত্রিপাঠি (মিমি)
সেরা পার্শ্ব অভিনয়শিল্পী (নারী): সাই তামহাঙ্কর (মিমি)
সেরা চিত্রনাট্য: শুভেন্দু ভট্টাচার্য ও রিতেশ শাহ (সর্দার উদাম)
সেরা নবাগত অভিনয়শিল্পী (পুরুষ): ইহান
ভাতফর (নাইনটি নাইন সং)
সেরা নবাগত অভিনয়শিল্পী (নারী): শর্বরী
ওয়াগ (বান্টি অউর বাবলি টু)
সেরা নবাগত পরিচালক: সীমা পাহওয়া (রামপ্রসাদ কি তেহরভি)
সেরা মিউজিক অ্যালবাম: শেরশাহ
সেরা গীতিকার: কৌশর মুনির, লেহরা দো (৮৩)
সেরা গায়ক: বি প্রাক, মান ভারিয়া ২.০ (শেরশাহ)
সেরা গায়িকা: আশিস কৌর, রাতা লামবিয়া (শেরশাহ)
সেরা সিনেমাটোগ্রাফি: অভীক মুখোপাধ্যায় (সর্দার উধাম)
আজীবন সম্মাননা পুরস্কার: সুভাষ ঘাই
সূত্র: হিন্দুস্তান টাইমস










