হলিউড তারকা রাকুয়েল ওয়েলস আর নেই। ষাট ও সত্তরের দশকে আবেদনময়ী নায়িকা হিসেবে সাড়া জাগিয়েছিলেন তিনি।

ওয়েলসের ব্যবস্থাপকের বরাত দিয়ে খবরটি জানিয়েছে বার্তা সংস্থা এপি।

গতকাল বুধবার (১৫ ফেব্রুয়ারি) শেষ নিশ্বাস ত্যাগ করেন এই হলিউড আইকন। তার বয়স হয়েছিল ৮২ বছর।

১৯৬৬ সালে মুক্তি পায় ‘ওয়ান মিলিয়ন ইয়ার্স বিসি’। সিনেমাটির মধ্য দিয়ে পরিচিতি অর্জন করেন ওয়েলস। তারপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি।

১৯৬৭ সালে পরপর মুক্তি পাওয়া বেড্যাজলড ও ফ্যাদম সিনেমা রূপালি পর্দায় স্থায়ী আসন করে দেয়। সৌন্দর্য ও অভিনয়ের গুণে সত্তরের দশক জুড়ে তিনি ছিলেন সবচেয়ে আকাঙ্ক্ষিত নারী।

এমনকি ২০১৩ সালে ‌ম্যান’স হেলথের করা সর্বকালের সেরা আবেদনময়ীর মধ্যে দ্বিতীয় অবস্থানে ছিল তার নাম।

শিকাগোয় ১৯৪০ সালে জন্ম করেন ওয়েলসের। বেড়ে ওঠেন ক্যালিফোর্নিয়ায়। অভিনয়ের পাশপাশি তিনি ছিলেন গায়িকা ও নৃত্যশিল্পী।

‘দ্য থ্রি মস্কেটিয়ার্স’ সিনেমায় অভিনয়ের জন্য ঝুলিতে তুলেছেন ‌দ্য গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস। হলিউডের পরবর্তী প্রজন্মের অভিনেত্রীদের ওপর তার প্রভাব ব্যাপক।

রাকুয়েল ওয়েলসের প্রয়াণে সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক ও শ্রদ্ধা জানিয়েছেন হলিউড অভিনেতা, পরিচালক ও সংশ্লিষ্টরা।