১১৮ দিন পর শেষ হলো ‘‌এসএজি-এফটিআরএ’ ধর্মঘট। প্রধান স্টুডিওগুলোর সঙ্গে রেডিও-টেলিভিশন শিল্পীদের সমঝোতা হয়েছে। এ চুক্তির মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার কমানো হবে। পাশাপাশি পারিশ্রমিক ৭ শতাংশ বাড়ানো হচ্ছে। এখানেই শেষ নয়, স্ট্রিমিং প্লাটফর্মে কনটেন্ট প্রচারের ক্ষেত্রেও একটি বোনাস পাবেন শিল্পীরা। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে টেকসই ক্যারিয়ার তৈরির ক্ষেত্রে প্রয়োজনীয় সব সুবিধাই তারা পাচ্ছেন।