বার্লিন চলচ্চিত্র উৎসবে আজীবন সম্মাননা পাচ্ছেন মার্টিন স্করসেসি। ৭৪তম বার্লিন চলচ্চিত্র উৎসবে স্করসেসিকে এ সম্মাননা দেয়া হবে। বার্লিন চলচ্চিত্র উৎসবের সহপরিচালক ম্যারিয়েট রিজেনবিক ও কার্লো ক্যাটরিন এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন। তারা বলেন, সিনেমাকে যারা শিল্পের পর্যায়ে নিয়ে গেছেন তাদের মধ্যে মার্টিন স্করসেসি অন্যতম। সিনেমা নির্মাণে তার দীর্ঘ ক্যারিয়ার ও শিল্পবোধকে সম্মানিত করতে বার্লিন তাকে এ সম্মাননা জানাচ্ছে।
স্করসেসিকে আজীবন সম্মাননা দেবে বার্লিন
বার্লিন চলচ্চিত্র উৎসবে আজীবন সম্মাননা পাচ্ছেন মার্টিন স্করসেসি। ৭৪তম বার্লিন চলচ্চিত্র উৎসবে স্করসেসিকে এ সম্মাননা দেয়া হবে।










