পাঠানের পর ঝড় তুলবে জওয়ান। এটলি কুমারের এ সিনেমা নিয়ে দর্শকের আগ্রহ তুঙ্গে। আগ্রহের পারদ চড়িয়ে দিল আরেকটি খবর। এ সিনেমার মধ্য দিয়েই আল্লু অর্জুনের বলিউড অভিষেক হচ্ছে। সিনেমায় থালাপতি বিজয়ের দীর্ঘ ক্যামিও থাকবে, সেটা আগেই জানা। এবার বলা হচ্ছে পুষ্পা-স্টার আল্লু অর্জুনের উপস্থিতিও থাকতে পারে এবং তার স্ক্রিন টাইম সাধারণ ক্যামিওর চেয়ে বেশিই হবে।