আবারো আরটিভিতে ফিরছে শিশুতোষ শিক্ষা ও বিনোদনমূলক জনপ্রিয় টেলিভিশন সিরিজ সিসিমপুর। আগামী ৬ জানুয়ারি থেকে সপ্তাহের প্রতি শনি, রোব ও সোমবার বিকাল ৫টায় আরটিভিতে প্রচার হবে সিসিমপুর এবং মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার একই সময় পুনঃপ্রচার হবে। সম্প্রতি সিসিমপুরের নির্মাতা প্রতিষ্ঠান সিসেমি ওয়ার্কশপ বাংলাদেশের ডিস্ট্রিবিউশন পার্টনার ওয়াটারমার্ক এমসিএলের সঙ্গে আরটিভির এ-সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর হয়েছে।
উল্লেখ্য, বাংলাদেশে সিসিমপুরের সব কার্যক্রম উন্নয়ন ও বাস্তবায়নে শুরু থেকে সহায়তা করে আসছে ইউএসএআইডি বাংলাদেশ।










