হেরা ফেরি সিরিজ সিনেমায় অক্ষয় কুমার ও সুনীল শেঠীর অভিনয়ের কথা দর্শক বোধ হয় এখনো ভুলতে পারেননি। তাদের অভিনয়ে হাসতে হাসতে দর্শকদের পেটে খিল ধরে যেত। রাজু, শ্যাম আর বাবু চরিত্রগুলো এখনো দর্শকের কাছে জীবন্ত। সম্প্রতি শোনা যাচ্ছে, সিনেমাটির তৃতীয় কিস্তি অর্থাৎ হেরা ফেরি থ্রি মুক্তি পেতে যাচ্ছে। প্রযোজক ফিরোজ নাদিয়াওয়ালা হেরা ফেরি থ্রির ঘোষণা দিতে যাচ্ছেন।

হেরা ফেরি নামের কমেডি ফিল্ম সিরিজের প্রথম কিস্তি আসে ২০০০ সালে। নির্দেশক প্রিয়দর্শন এর নির্দেশনা করেন। এর ছয় বছর পরে নিরাজ ভোরার নির্দেশনায় আসে ‘ফির হেরা ফেরি’ নামে দ্বিতীয় কিস্তি। প্রযোজকের এবারের ঘোষণার মাধ্যমে ১৪ বছর পেরিয়ে হেরা ফেরি থ্রি আসতে যাচ্ছে। এর মধ্যে অবশ্য নানা সময়ে এর তৃতীয় কিস্তির আগমন নিয়ে বিভিন্ন গুজব চলছিল। এছাড়া রয়েছে অনিল কাপুর ও নানা পাটেকর অভিনীত ওয়েলকাম থ্রির আগমনের সম্ভাবনা।

এ বিষয়ে জানতে চাইলে পরেশ রাওয়াল জানান, ১৪ বছরে তো অনেক কিছু পরিবর্তন হয়েছে। আমরা যদি পুরনো একই রসিকতা নিয়ে এ কিস্তি করি দর্শক সেটা নেবে না। আমরা এবার নতুন কিছু করতে যাচ্ছি। সেটা নিয়েই আমি অনেক বেশি চিন্তিত।

একই প্রযোজকের ছবি ওয়েলকাম মুক্তি পায় ২০০৭ সালে। ছবিটি পরিচালনা করেন আনিস বাজমি। এর পরের কিস্তি ওয়েলকাম ব্যাক আসে আরো আট বছর পরে অর্থাৎ ২০১৫ সালে। এ ছবিতেও পরিচালনা ও প্রযোজক একই। এখন এর তৃতীয় কিস্তি ওয়েলকাম ইন দ্য জঙ্গল ছবির কাজ চলছে।