বন বিভাগের কর্মকর্তা ভূমিকায় বিদ্যা বালান। শেরনি ছবিতে তার এ চরিত্র আলোচিত হচ্ছে। অ্যামাজন প্রাইম ভিডিওতে ১৮ জুন মুক্তি পেয়েছে শেরনি। ছবির প্রচারণায় থিমের সঙ্গে সাদৃশ্য রেখে অভিনব সব ডিজাইনের শাড়ি পরেছেন বিদ্যা। ভক্তরা বেশ ভালোই মনোযোগ দিয়ে দেখেছেন তার এসব শাড়ি। গণমাধ্যমের দৃষ্টিও এড়ায়নি।

জুনের শুরুতে বাঘের ডোরা কাটা দাগ, বাঘের ছবিযুক্ত একটি শাড়ি পরেছিলেন বিদ্যা। শাড়িটি বলাই বাহুল্য বিশেষভাবে ডিজাইন করা। এ শাড়ির দাম ছিল ১৫ হাজার রুপি।

গত সপ্তাহেও অনেকগুলো বাঘের ছাপযুক্ত শাড়ি পরে একটি প্রচারণা অনুষ্ঠানে হাজির হয়েছিলেন বিদ্যা বালান। ২০ জুন বিদ্যা যে শাড়িটি পরেন সেটি ছিল ভারতের টোরানি ব্র্যান্ডের। এতে ছিল জরি দিয়ে এমব্রয়ডারি করা বর্ডার। এ শাড়ির দাম ১ লাখ ৪৫ হাজার রুপি।

শেরনি পরিচালনা করেছেন অমিত মাসারকার। তিনি ধীরে-সুস্থে ছবি নির্মাণে আগ্রহী। শেষ বানিয়েছিলেন প্রশংসিত ছবি নিউটন। এরপর চার বছরের বিরতি দিয়ে বানিয়েছেন শেরনি। এটি বিগত অনেক বছরে ভারতে নির্মিত বনের কাহিনীভিত্তিক একটি ছবি।

 

সূত্র: ইন্ডিয়া টুডে