প্রভাস অভিনীত সালার মুক্তি পাচ্ছে ২২ ডিসেম্বর। সিনেমাটি অগ্রিম টিকিট বিক্রিতে বেশ সাড়া ফেলেছে। এরই মধ্যে সালারের দেড় লাখ টিকিট বিক্রি হয়েছে। এর মধ্যে তেলেগুভাষী অঞ্চলে ৮৪ হাজার, মালয়ালমে ৪২ হাজার ও হিন্দিভাষী অঞ্চলে ১৮ হাজার টিকিট বিক্রি হয়েছে। এ থেকে সিনেমাটি মুক্তির আগেই বক্স অফিসে আয় করে ফেলেছে ৩ কোটি ৫৮ লাখ রুপি।