ভারতে চলছে মালদ্বীপ ট্যুর বর্জনের হিড়িক। মালদ্বীপকে বাদ দিয়ে লাক্ষাদ্বীপে পর্যটকদের যেতে বলছে ভারত সরকার। তাতে সাড়াও দিচ্ছেন অনেকে। অভিনেতা, ক্রিকেটার থেকে শুরু করে প্রভাবশালী অনেকেই মালদ্বীপ ট্যুর বাতিল করেছেন। সে তালিকায় এবার যুক্ত হলেন দক্ষিণী অভিনেতা নাগার্জুন। তিনি তার চলতি সিনেমার শুটিং শেষ করে মালদ্বীপ সফরের পরিকল্পনা করেছিলেন। কিন্তু সাম্প্রতিক বিতর্ক ও বয়কটের কারণে তিনিও ট্যুর বাতিল করলেন।