কমল হাসান অভিনীত নতুন সিনেমা ‘থাগ লাইফ’। সিনেমাটি পরিচালনা করেছেন মণি রত্নম। এতে অ্যাকশন অবতারে দেখা যাবে কমলকে। সিনেমাটির মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে। ২০২৫ সালের ৫ জুন মুক্তি পাবে থাগ লাইফ। কমল হাসান ছাড়াও এ সিনেমায় থাকছেন সিলামবারাসান, তৃষা কৃষ্ণান, জয়ম রবি, আলী ফজল প্রমুখ।