একটি নতুন কনসার্টের ঘোষণা দিয়েছেন ম্যাডোনা। তিনি ব্রাজিলের কোপাকাবানা সমুদ্রসৈকতে কনসার্ট করবেন। রিও ডি জেনিরোর এ কনসার্ট নিশ্চিত করেছেন ম্যাডোনা নিজেই। একটি পোস্টে তিনি লিখেছেন, ‘ব্রাজিল, আমি দ্রুতই আসছি।’ কনসার্ট কবে আয়োজিত হবে তার বিস্তারিত জানানো হয়নি। দ্রুতই জানানো হবে বলে প্রকাশ করেছে গণমাধ্যমগুলো। ম্যাডোনার কনসার্ট নিয়ে উচ্ছ্বসিত ব্রাজিলের শ্রোতা ও আয়োজকরা।